0

shoe20150801183129বিনোদন ডেস্ক : সংবাদের শিরোনাম হওয়ায় জুড়ি নেই হলিউডের পপ তারকা লেডি গাগার।  বিচিত্র সব পোশাক আর নানা ধরনের ট্যাটু, শরীরি যাদুতে নানান সময়েই খবরে থেকেছেন। এবার আবারো খবরের শিরোনাম হলেন এই তারকা। অন্য কিছু নয়, পায়ের জুতো কিনেই শিরোনাম হলেন সঙ্গীতের এই ব্যাড গার্ল।   জানা যায় সবাইকে চমকে দিয়ে গাগা এক জোড়া জুতা কিনেছেন ২ লাখ ৯৫ হাজার ডলার ব্যয়ে। সম্প্রতি প্রয়াত ডিজাইনার আলেকজান্ডার ম্যাককুইনের সর্বশেষ কালেকশন ‘আর্মাডিলো বুট’ট নিলামে তোলা হয়। ইউনিসেফকে সাহায্য করার উদ্দেশ্যে এই নিলামের আয়োজন করে নিলাম সংস্থা ক্রিসটাই। সেখানে নিলামে তোলা তিনটি জুতোই কিনেন লেডি গাগা। জুতো তিনটির প্রতি জোড়ার মূল্য ধরা হয়েছিল ১০ হাজার ডলার। কিন্তু সব জুতো জোড়া নিজের করে নিতে চেয়েছিলেন গাগা। তাইতো ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার দিয়ে জুতো জোড়াগুলো কিনে নেন এ তারকা।  কাঠ ও অজগরের চামড়ায় তৈরী হয় এই জুতা। তাই এর নাম দেয়া হয় আর্মাডিলো।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top