0

downloadরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী খুনের ঘটনায় চার জনকে আসামী  তার বাবা আলখাছ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার বেলা আড়াটার দিকে নগরীর কোতোয়ালী থানায় তিনি এ মামলা দায়ের করেন। এসময় আলীর মাও থানায় উপস্থিত ছিলেন।  মামলায় খুনের ঘটনার মূল হোতা ছাত্রলীগ কর্মী প্রনজিৎ দাশকে (২১) প্রধান আসামী করা হয়েছে। প্রনজিৎ সিলেটের ওসমানীনগর থানার দয়ামির গ্রামের চিত্তরঞ্জন দাশের ছেলে। বাকি আসামীরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে আঙ্গুর মিয়া (১৮), নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা রাজিব (২০), কলাপাড়ার বাসিন্দা মাসুদ (২০) ও তাকবির (২০)।  আসামীরা সবাই মদন মোহন কলেজে একাদশ শ্রেণীর ২য় বর্ষের শিক্ষার্থী।  এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সময়ের ডাককে জানান, আবদুল আলীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ১১।  প্রসঙ্গত, বুধবার দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে  প্রণজিৎ দাসের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটার দিকে আলীর মৃত্যু হয়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top