রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : চোখ থাকতেও আজ যেন আমরা অন্ধ হয়ে গেছি। যার বাস্তব প্রমান পাওয়া যাই শ্রীমঙ্গল শহরের কেন্দ্রবিন্দু চৌমুহনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ (ফাস্ট ট্র্যাক) সংলগ্ন ড্রেনের দিকে তাকালে । দীর্ঘ দেড় বছর ধরে এই ড্রেন উন্মুক্ত অবস্থায় পড়ে আছে । এর উপর নেই কোন স্লিপার। অথচ এর উপর দিয়েই প্রতিদিন হাজারো মানুষের চলাফেরা । সবাই যেন এই খোলা ড্রেনের উপর চলতে চলতে অভ্যস্থ হয়ে গেছে । এ নিয়ে সাধারন মানুষের যেমন মাথা ব্যথা নেই, তেমনি নেই উর্ধ্বতন কর্মকর্তাদের কোন দায়িত্ব । আশেপাশের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যাই,এই দেড় বছরে অনেক মানুষ এই খোলা ড্রেনের উপর দিয়ে ঝুকি নিয়ে পারাপারের সময় ড্রেনে পড়ে বাটা সো রুমের এক কর্মচারী । যিনি রাতের অন্ধকারে এই ড্রেনের মধ্রে পড়ে গিয়ে হাত ভেঙ্গে এখনও অসুস্থ্য আছেন । unnamed (4)স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে, টাকা তুলতে আসা এটিএম বুথ এর অনেক গ্রাহকরা এর শিকার হয়েছেন । তাদের মতে, চৌমুহনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ (ফাস্ট ট্র্যাক), তৈরির সময় এই ড্রেনের উপরের স্লিপারগুলো ফেলা হয় । তা পরবর্তীতে আর বসানো হয়নি। এ ব্যাপারে কতৃপক্ষকেও তেমন কোন পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছেনা । এ রিপোর্ট সংগ্রহ করতে স্পটে গেলে, এক অন্ধ বয়স্ক ভীক্ষুককে এই ড্রেনের পাশ দিয়ে পথ চলতে দেখা গাঁ সিউরে উঠে । যা সত্যি ঝুকি পূর্ণ । এ ব্যাপারে প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook