রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেটের কানাইঘাট সীমান্তে মহিলা ও শিশুসহ ৩ ভারতীয় নাগরিক (খাসিয়া )কে আটক করেছে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন । গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ মন্টু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল ২৩ আগস্ট পৌনে ১টার দিকে কানাইঘাটের সুরাইঘাট এলাকায় থেকে তদেরকে আটক করা হয় বলে বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। । আটককৃতরা হলো, ১) তালিং খাসিয়া (২৮), পিতা- চৌরিং খাসিয়া। ২) লিনা (২৬), স্বামী তালিং খাসিয়া। ৩) ডিমেনশস (৬ মাস) পিতা- তালিং খাসিয়া। আটককৃতদের সবার বাড়ি- গ্রাম ও পোঃ বড়ইপুঞ্জি, থানা-উকিয়াং, জেলা-শিলং, মেঘালয়, ভারত বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে উক্ত ভারতীয় নাগরিকগণ ভারতীয় সীমান্তের দূর্গম পাহাড়ী এলাকায় মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার কারণে গুরুতর অসুস্থ্য সন্তানের চিকিৎসা সহায়তার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায়। পরবর্তীতে চিকিৎসা শেষে ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল শাহ আলম চৌধুরী, পিবিজিএম এর নির্দেশক্রমে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিদ্যমান সুসম্পর্কের ধারাবাহিকতায় ও মানবিক দিক বিবেচনায় ধৃত ভারতীয় নাগরিকদেরকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। বিজিবি’র এই অনুকরণীয় মানবিক পদক্ষেপে অভিভূত হয়ে প্রতিবেশী বিএসএফ এবং স্থানীয় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের জনগন বিজিবি’র প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পদক্ষেপের কারণে ভবিষ্যতে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিক ও ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের জ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook