0

27.-mritthuরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক  :  এসএমপি বিমানবন্দর থানায় রফিকুল ইসলাম  নামের এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  তিনি বিমানবন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন। গৌছুল হোসেন জানান, শনিবার দুপুরে কর্তব্যরত অবস্থায় রফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top