0

বিনোদন ডেস্ক: 53659 প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে সুইমিংপুল। তাও আবার ঝুলন্ত। যে সুইমিংপুলে নামলে চারিদিকে এমনকি উপর এবং নিচে শুধুই খোলা আকাশ। হয়তো ভাবছেন নিচে আবার খোলা আকাশ আসবে কীভাবে? আসলে ঝুলন্ত পুলটি এমনভাবে তৈরি করা হচ্ছে নিচের দিকে থাকালেও মনে হবে আকাশ।   লন্ডনে ১০ তলা ভবনের ওপরে তৈরি হচ্ছে এই ঝুলন্ত সুইমিংপুল। যা ৯০ ফুট লম্বা এবং ৪ ফুট গভীর। সুইমিংপুলটি মোটা এবং স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হবে। ফলে মনে হবে আকাশের মধ্যে সাঁতার কাটছেন।  ২০১৮ সালের মধ্যে লন্ডন শহরের প্রথম এই ফ্লোটিং সুইমিংপুলের কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন দূতাবাসের গা ঘেঁষেই তৈরি হওয়া সুইমিংপুল থেকেই বিখ্যাত লন্ডন আই এবং বিগ বেন দেখা যাবে।    ভিডিওতে দেখে নিন কেমন হবে সেই সুইমিং পুল


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top