রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদের বৈঠকে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. হানিফ ভূঁইয়া ও মহাসচিব মো. রেজাউল মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। তারা অর্থমন্ত্রীর কাছে টাইম স্কেল ও সিলেকসন গ্রেড বহালের অনুরোধ করেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সোমবার পে-কমিশনের বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে, এটা আপনাদের সৃষ্টি। আমি বলেছিলাম, এ মাসের মধ্যে আলোচনা করা হবে। সোমবার পে-কমিশনের বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে, সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংবাদ সম্পূর্ণ অযৌক্তিক’। বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল বহাল রাখা, শত ভাগ সিলেকশন গ্রেড প্রদান, সচিবালয় এবং সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদোন্নতির বৈষম্য দূরীকরণসহ বেশ কিছু দাবি জানায় ওই প্রতিনিধি দল। ওই দাবিগুলো বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook