0

football20150812214004স্পোর্টস ডেস্ক  :  সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চত করলো আফগানিস্তান। বুধবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।  আক্রমন আর পাল্টা আক্রমনে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত আফগানদের কাছে হেরে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছে মালদ্বীপের কিশোরদের।   ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকে আফগানরা। ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে মাঝমাঠ থেকে আফগানিস্তানের শায়েক হাকিমীর উদ্দেশ্যে মালদ্বীপের বক্সে বল পাঠান রহিম আজিজী। বল ধরে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের জোরালে শটে মালদ্বীপের জাল কাঁপান শায়েক হাকিমী।  ১৭ মিনিটে মালদ্বীপের ডিবক্সের ভেতর থেকে আফগান অধিনায়ক অমিদ হায়দারের জোরালো শট মালদ্বীপ গোলরক্ষক আহমেদ নিশাম ফিরিয়ে দেন। কিন্তু পোস্ট ফাঁকা পেয়েও বল পাঠাতে ব্যর্থ হন প্রথম গোলদাতা শায়েক হাকিমী।  ২৯ মিনিটে পাল্টা আক্রমণে যায় মালদ্বীপ। বক্সের বাইরে থেকে মালদ্বীপের আহমেদ ফিরাশের দুর্দান্ত শট গোলপোস্ট ঘেষে বাইরে চলে যায়।  ৩৬ মিনিটে আফগানিস্তানের বদলি খেলোয়াড় ২০ নং জার্সিধারী জমশিদ আজিজী দারুণ ড্রিবলিংয়ে তিনজনকে পেছনে ফেলে বল পাঠান প্রথম গোলদাতা শায়েক হাকিমীর উদ্দেশ্যে। কিন্তু তার শটটি ক্রসবারে লেগে ফিরে আসে।    দ্বিতীয়ার্ধের ৩ মিনিটেই আবারো এগিয়ে যায় আফগানরা। নিজেদের মধ্যে শর্ট পাস খেলে মালদ্বীপের বক্সে ঢুকে আফগান আবদুল নাসের আমিনী প্লেসিং শটে দারুণ এক গোল করেন। ৯ মিনিটে আফগানিস্তানের রাহিম আজিজীর ডিফেন্স চেড়া পাস ধরে আবদুল নাসের আমিনী দলের তৃতীয় এবং তার দ্বিতীয় গোল করেন।  ১৭ মিনিটে ব্যবধান কমায় মালদ্বীপ। আহমেদ ফিরাশের লম্বা পাস ধরে আফগান ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন বদলি খেলোয়ার ইয়ানিশ আদিল।   তবে ৭৬ মিনিটে জটলা থেকে বল পেয়ে আফগান বদলি খেলোয়াড় শের আহমদ হামিদী গোল করে ব্যবধান বাড়ান। ৮৪ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে একজনকে পেছনে ফেলে দ্রুত বক্সে ঢুকে পড়েন মালদ্বীপের ইয়াশিন আদিল। তাকে ফাউল করায় পেনাল্টি থেকে সহজ গোল করে আরও একবার ব্যবধান কমান মালদ্বীপ অধিনায়ক ইসমাইল জান আমির।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top