রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করে দায়িত্ব জ্ঞানহীন, কাল্পনিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান। রোববার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্লগার নীলাদ্রি হত্যার ঘটনার কোন রকম তদন্ত ছাড়াই এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করে সরকারের কোন কোন মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা যে দায়িত্ব জ্ঞানহীন, কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবাসী উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে যে, কিছু দিন পর পরই প্রকাশ্য দিবালোকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দুর্বৃত্তরা ব্লগারদের হত্যা করেই যাচ্ছে। কিন্তু সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যখনই এ ধরনের কোন অঘটন ঘটে তখন সে সব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ছাড়াই সরকারী দলের নেতা ও মন্ত্রীরা রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে মিথ্যা বক্তব্য দিয়ে প্রকৃত অপরাধীদের আঁড়াল করার অপচেষ্টা চালিয়ে আসছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন, কাল্পনিক বক্তব্য দেখে দেশবাসীর মনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে, রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বক্তব্য দিয়ে পানি ঘোলা করার হীন উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে হত্যাকা-ে মদদ দেয়া হচ্ছে কিনা?’
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের জনগণ সকল হত্যাকা-েরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কিন্তু কোন হত্যাকা-ের ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে মিথ্যা বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে ঘোলা করার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না।
তিনি ব্লগার নীলাদ্রি হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের স্বার্থেই এ ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান।বিজ্ঞপ্তি
শীর্ষ নিউজ
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook