0

02_245414 (1)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তিনি সিঙ্গাপুর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, কারাগারে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের প্রতিবেদন বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতিসহ জামিনে মুক্তি পান মির্জা আলমগীর। মুক্তি পেয়েই তিনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার ভিসা যোগাড় করে প্রথমে সিঙ্গাপুর যান। তবে সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি অস্ট্রেলিয়া যাত্রা বাতিল করে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা আলমগীর যে রোগে ভুগছেন তার উন্নত চিকিৎসা রয়েছে আমেরিকায়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top