0
Dhaka_224311990

ফাইল ফটো

রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু সংগ্রাম পরিষদের ১১দফা দাবির চলমান আন্দোলনের পরবর্তী কৌশল নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  রাজধানীতে সমাজতান্ত্রিক দল-বাসদ’র কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন-বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, আব্দুল রাজ্জাক, সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক, উপদেষ্টা আবুল হোসাইন, মো. সালাম, শেখ রমজান আলী ও মো. সুজন প্রমুখ।  মহাসড়কে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোটেম্পু ফের চলাচলের জন্য সরকারের কাছে জড়ালো দাবি জানানো হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মতবিনিময় সভায় আলোচনা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top