0

index_90949রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় ও দুপুর ১টায় এ ২টি দুর্ঘটনা ঘটেছে।  এলাকাবাসী জানায়, ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন বাজার এলাকায় সকাল সাড়ে ৮টায় এম.এম. এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম (৩৫) নামের একযাত্রী নিহত হয়। আহত হয় ৩০ যাত্রী। আহতদেরকে ভোলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সাইফুলের বাড়ি লালমোহন উপজেলার ডাওরী হাট এলাকায়।  আজ জোহর নামাজ বাদ তার নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  অপর দিকে, লালমোহনের ফরাজগঞ্জ এলাকায় রাস্তা  পার হওয়ার সময় দুপুর ১টায় মোটর সাইকেল চাপায় সিয়াম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সিয়ামের পিতার নাম রিপন। তার বাড়ি ফরাজগঞ্জের উত্তর কিশোরগঞ্জ গ্রামে। আজ আছর বাদ সিয়ামের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। পৃথক দু’টি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top