গোলাপগঞ্জ পৌরসভার অর্থায়নে ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ নরুপাড়া প্রধান সড়ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে আর.সি.সি দ্বারা পাকাকরণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন গোলাপগঞ্জ পৌর মেয়র এবং মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিলেট বিভাগের সাধারন সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেন, পৌর নাগরিকদের আন্তরিকতা ও সহযোগিতায় আজ গোলাপগঞ্জ পৌরসভা সিলেট তথা বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে খ্যাতি অর্জন করেছে। পৌরসভার এ খ্যাতি ধরে রাখতে বরাবরের মত আগামীতেও আমি আপনাদের সহযোগিতা চাই। পৌর মানচিত্রের এলকায় বিগত পঞ্চাশ বছরে ও যে উন্নয়ন করা সম্ভব হয়নি মাত্র এক যুগে তার চেয়েও বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এজন্য সাধারন জনগণ আমাকে যে সহযোগীতা করেছেন সেজন্য আমি তাদের কাছে চীর কৃতজ্ঞ। পৌর শহরে ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিরা পৌর কর দিতে চান না। পৌর নাগরিকরা যদি সময় মত পৌর কর প্রদান করেন তাহলে গোলাপগঞ্জ পৌরসভা আরো এগিয়ে যাবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে সকল রাস্তা ও ড্রেন সংস্কার এবং সড়ক বাতি স্থাপন করা হবে। পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জ্জি, এলাকার বিশিষ্ট মুরব্বী নগর সমন্বয় কমিটির সদস্য মকসুদ হোসেন বাবুল, কুতুব আলী, আছলু মিয়া, রখলিছ আলী, উসমান আলী, মছলম আলী, সামছুল ইসলাম, মাছুম আহমদ, এনাম আহমদ, জোবায়ের আহমদ জেবুল, খালিক মিয়া, বাছন আলী, আঃ খালিক, আসাদ হোসেন, ফয়ছল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook