0

a-leagueজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় করে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বাদ আসর নগরীর আলমপুরস্থ বিভাগীয় সদর দফতর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আজম খান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সহ-সভাপতি আব্দুল জলিল মায়া, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বেলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, ক্রীড়া সংগঠক মো. মাহমুদ হোসেন শাহীন, তথ্য গবেষণা সম্পাদক আবুল খান, ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ উজ্জল, আফতাব আলী, সাংস্কৃতিক সম্পাদক মইনুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, সদস্য- সামসুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আবদুল আজিজ, ফজলুল হক, সহির উদ্দিন, উপদেষ্টা মানিক মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু, সাধারণ সম্পাদক মুমিনুল হক বকুল, রেহান আহমদ, শামিম কবির, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুক আহমদ মান্না, জেলা ছাত্রলীগ নেতা আমিন আহমদ, রবি, সামুন কবির, বিআরটিসি শ্রমিকলীগ নেতা সমশের, বজলুর রহমান বধু প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দফতর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলমগীর হোসেন ও সাহেদ আহমদ।- বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top