0

 DSC_0162-Largeস্পোর্টস ডেস্ক:: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের শ্রীলংকার বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে রয়েছে ভারত । ভারতের হয়ে প্রথম গোল করেন প্রথমার্ধের ৩১ মিনিটে সৌরভ মেহের ও দ্বিতীয়ার্ধের ৪ মিনিটেও তিনি আর একটি গোল করেন । এদিকে দ্বিতীয়ার্ধের শ্রীলংকার হয়ে আত্মগাতি গোল করেন অধিনায়ক আফরান । প্রথমার্ধের খেলায় বলতে গেলে পুরো সময় প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ভারত । ভারত যেখানে অনেক গুলো সুযোগ পেয়েছে সেখানে শ্রীলংকা তেমন একটি সুবিধা করতে পারেনি । খেলার ৪ মিনিটের মাথায় ভারতের রিভাব জাতিন সারদেশি সহজ সুযোগ মিস করেন । খেলার ৬ মিনিটের সময় সুযোগ মিস করেন লালদিম্পাই । খেলার ৮ মিনিটের সময় কর্নার থেকে বল পেয়ে বল গোল বারের উপর দিয়ে বল পাঠিয়ে গোল করা সুযোগ হারান সৌরভ মেহের । তবে ৩১ মিনিটের সময় গোলের সুযোগ পেয়ে আর মিস করেননি সৌরভ মেহের । তার গোলে শেষ পর্যন্ত লিড নিয়ে প্রথমার্ধের খেলার শেষ করে ভারত ।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top