0

full_960799095_1440156663রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক  :  রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী প্লেনে সরাসরি আঘাত করেছে বজ্রপাত। যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইন্সের একটি প্লেনে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার বৃষ্টির মধ্যে ১১৭ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় ছিল ডেল্টা এয়ারলাইন্সের প্লেন বোয়িং-৭৩৭-৯০০আর। এ সময়ই বজ্রপাত হয় প্লেনটির উপর। ঘটনাচক্রে জ্যাক পার্কিন্স নামে এক ব্যক্তি এ বজ্রপাতের ভিডিও ধারণ করেন। বুধবার তিনি ভিডিওটি ইউটিউবে পোস্ট করেন। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে ১৮ সেকেন্ডের মাথায় প্লেনটিতে বজ্রপাত হতে দেখা যায়। ডেল্টা এয়ার লাইন্সের মুখপাত্র মর্গান ডুরান্ট ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, লাসভেগাসগামী ডেল্টা ফ্লাইট-৬৭ বজ্রপাতের শিকার হয়েছে। তবে এতে কারো প্রাণহানী অথবা ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top