0

president_93456রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক  :  মেডিকেল চেকআপের জন্য আগামীকাল রোববার লন্ডন যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  এ দিন সকাল সোয়া ১০টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।  এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।  তিনি জানান, মুরফিল্ড আই হসপিটালে রাষ্ট্রপতির চোখের এবং বুপা ক্রমওয়েল হসপিটালে হার্টের চেকআপের কথা রয়েছে।  এরপর ৩১ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top