রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। তানজিনা আক্তার সুক্তা নামের ওই ছাত্রী জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীাতি বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ই-২৭ নং বাসায় তিনি বিষ পান করেন বলে জানা যায়। পরে তার ডাক-চিৎকারে বাসার মালিক কামরুল হাসান (বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক) তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সহকারী মেডিকেল অফিসার ডা. তৌহিদ হাসান শাহ চৌধুরী ওই ছাত্রী বিষ জাতীয় কিছু খেয়েছিলেন বলে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা নিহতের ছোট বোন সূত্রে জানান, মেয়েটির দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ঝামেলা চলছিল। তানজিনার মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠানো হয়েছে। কামরুল হাসান জানান, তিনি পড়াশোনা শেষে আমার আবাসিক বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন। শনিবার ভোরে তিনি `আমারে বাঁচান বাঁচান` বলে চিৎকার করতে থাকলে মেডিকেলে নিয়ে আসি। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। প্রায় ৪ বছর আগে তার লেখাপড়া শেষ হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook