সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মুক্তির দাবী জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন সিলেটবাসীর জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়নে যখন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে সিলেটের উন্নয়ন‘কে বাধাগ্রস্থ করতে এবং সিলেট বিএনপির কে নেতৃত্বশূণ্য করতে বর্তমান অবৈধ আওয়ামী সরকার একটি মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা জড়িত করে। যা সম্পূন্ন মিথ্যা ও বানোয়াট আজ দীর্ঘ দিন যাবত কারাগারে থেকে তিনি বর্তমান অবৈধ আওয়ামী সরকারের নির্যাতন শিকার হচ্ছেন এবং ধীরে ধীরে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমান অবৈধ সরকার বিএনপির প্রাণ প্রিয় প্রায়ত নেতা নাসির উদ্দিন পিন্টুর মত সকল নেতাকে বিনা চিকিৎসায় নির্যাতন করে বিএনপিকে নেতৃত্ব শূণ্য করার পায়তারায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবী জানান এবং সিলেট মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রা.) মাজারে গুরুত্ব অসুস্থ আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে যথা সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook