0

1440312942-300x200রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : বিএনপির সাবেক মহিলা সাংসদ এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার সন্তানেরা। রবিবার বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সন্তান রুবাইয়াৎ ইবনে হারুন (রাফি) বলেন, ‘পবিত্র মাহে রমজান মাসে আমাদের মা অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। আমাদের মা’র সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার সৌভাগ্য আমদের হয়নি। মায়ের আদর এবং সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে আমরা মানসিক ও শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। নিয়মিত ক্লাস ও পড়ালেখা করতে না পারায় সাময়িক পরীক্ষাগুলোতে ভাল রেজাল্ট করতে পারছি না।’  এ লেভেলে পড়ুয়া সন্তান নিশাত সাদিয়া রশিদ সূচনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের মা রাজনীতি করেন। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাহলে কোন অপরাধে আমাদের মাকে সর্বোচ্চ আদালত থেকে জামিন দেয়ার পরও বন্দি করে রাখা হয়েছে? দেশবাসীর কাছে এটা আমাদের প্রশ্ন। আন্তর্জাতিক শিশু অধিকার সনদে স্বাক্ষর করার পরও সনদে উল্লেখিত সেই শিশু অধিকার থেকে সরকার আমাদের বঞ্চিত করেছেন।’


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top