0

k_93324রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক  :  গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।  আজ শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রা ‘জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ’ মাঠে অনুষ্ঠিত ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থলের মাত্র কয়েকগজ দূরে একটি চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাকে এলোপাথরী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।  নিহত রফিকুল ইসলাম কালিয়াকৈরের চাপাইর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।  জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ‘জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ’ মাঠে শুক্রবার বিকেলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।  বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানে বক্তব্য শেষ করে রফিকুল ইসলাম পাশের মোশারফের চায়ের দোকানে চা পান করতে যান। এসময় অজ্ঞাত ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী এসে তাকে এলোপাথরীভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ জানার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বক্তব্য না দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।  কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top