0

Untitledখেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান ১৩ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন ভারতীয় গণমাধ্যমের। সেই থেকে মুস্তাফিজ তাদের আগ্রহের বিষয়। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেট নেওয়ার পর আবারো নতুন করে তাকে নিয়ে লিখলো কলকাতার প্রভাবশালী ‘আনন্দবাজার পত্রিকা’। ‘ফের স্বমহিমায় মুস্তাফিজ’- শীর্ষক প্রতিবেদনে এপার বাংলার ‘রহস্যময়’ বাঁহাতি পেসার মুস্তাফিজকে নিয়ে লিখতে গিয়ে যেন খানিকটা সূক্ষ্ম খোঁচায় দিয়ে বসলো আনন্দবাজারের প্রতিবেদক। তা হবেই বা না কেন! এই মুস্তাফিজের কাঁটারের কারণেই তো বারবার ধ্বস নেমেছিলো ধোনিদের ব্যাটিং লাইনআপে! প্রতিবেদকের এক জায়গায় কুইন্টন ডি ককের আউট সম্পর্কে লিখতে গিয়ে বলা হয়, ‘শুরুতেই অসধারণ এক ডেলিভারিতে ওপেনার কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন মুস্তাফিজুর। কাটার দিয়ে হয়নি, গতিসম্পন্ন শর্ট ডেলিভারিতে ডি কক অসহায়ের মতো ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে চলে গিয়েছেন।’ প্রথম উইকেট পাওয়ার পর প্রতিবেদনটি লেখা হলেও; এই প্রতিবেদনটি লেখার সময় ১০ ওভার বোলিংয়ের কোটা পার করে ফেলেছেন ১৯ বছর বয়সী এই তরুণ। ডি ককের সঙ্গে সঙ্গে ফিরিয়েছেন জেপি ডুমিনি এবং ক্যাগিসো রাবাদাকে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top