0

2808রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটার শপিং সেন্টার থেকে এক নারী চোর চক্রের সদস্যকে আটক করে জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে এসে আটক নাসিমাকে (৩০) থানায় নিয়ে যায়।  রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।  আটককৃত নাসিমা নগরীর খুলিয়াপাড়া বাসিন্দা রিয়াজ মিয়ার স্ত্রী। তার স্বামী ডাকাতি মামলায় বর্তমানে কারাগারে রয়েছে।  জানা গেছে, রাতে ব্লু-ওয়াটার শপিং সেন্টারে ঈদ বাজার করতে আসা এক মহিলা ক্রেতার ভ্যানেটিব্যাগ থেকে টাকা চুরি করার সময় টাকাগুলি মাটিতে পড়ে যায়। এ সময় আশপাশের অন্য ক্রেতাগন চোর চোর বলে চিৎকার দিলে নাসিমা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।  এক পর্যায়ে জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় তার সাথে থাকা অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাকে ছাড়িয়ে নেয়ার জন্য পুলিশের সোর্স শাহেদ পায়তারা করছে বলে একটি সূত্র জানিয়েছে।  এ ব্যাপারে জানতে কোতোয়ালী মডেল থানার ওসি সোহলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।  সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গুলজার আহমদ জানান, নাসিমা ও তার স্বামী চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে চুরি-ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top