0

Untitled-1jjসিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, গায়ের জোরে বিরোধী দলের সকল রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করে কথায় কথায় হুমকি-ধামকী দেয়া অবৈধ আওয়ামী সরকারের নেতাদের মজ্জাগত অভ্যাসে পরিনত হয়েছে। অবৈধ সরকারের গুম নামক কারাগারে আটক সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা ইলিয়াস আলী ও তাঁর সুযোগ্য সহধর্মিনী তাহসিনা রুশদী লুনাকে নিয়ে সাবেক এমপি শফিক চৌধুরীর কটুক্তিই তার প্রমান। ইলিয়াস আলীর জনপ্রিয়তা নিয়ে শফিক চৌধুরী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও গোটা দেশবাসীই তা ভালো জানে। ইতিহাস স্বাক্ষী আওয়ামীলীগ ক্ষনে ক্ষনে রুপ পাল্টায়। তাই তাদের কাছে কারো গ্রহনযোগ্যতা থাকার কথা নয়। একজন ভদ্র নম্র ও উচ্চ শিক্ষিত মহিলাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এরকম হুমকী-ধামকী দিয়ে শফিক চৌধুরী ও আওয়ামীলীগ তাদের স্বরুপ উন্মোচিত করেছে। এই ধরনের কটুক্তি ও উস্কানী থেকে আওয়ামীলীগকে সরে আসার আহ্বান জানান তিনি। তিনি বুধবার এক বিবৃতিতে আওয়ামীলীগের সাবেক এমপি শফিক চৌধুরী কর্তৃক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাবেক সভাপতি বারবার নির্বাচিত জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি ও তাঁর সুযোগ্য স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে হুমকীর প্রতিবাদে উপরোক্ত কথা বলেন।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top