0

 বিনোদন ডেস্ক :  mousumi_hijraসংসদ ভবন এলাকায় হিজড়াদের খপ্পরে পড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী! এ সময় মৌসুমীকেও বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলেন হিজড়ারা। এতে বিব্রতকর অবস্থায় পড়ে যান তিনি।  এটি হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে একটি দৃশ্য। এ দৃশ্যের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী ও হিজড়া চরিত্রে অভিনয় করেছেন আনান জামানসহ আরো অনেকে।  এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সংসদ ভবনের সামনে পাট গবেষণা কেন্দ্র। এখানে ৩ ও ৪ জুন রাতে শুটিং করেছি। এর আগে একই স্থানে ২০-২১ মে শুটিং করেছি। খুব শিগগিরি আবার শুটিং শুরু করব।’ কমলাপুর রেলস্টেশনে মাঝরাতে একা বসে থাকা একটি মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। চলচ্চিত্রটিতে একজন মেয়ের স্বপ্ন, যুদ্ধ ও রাতের ভ্রমণ দেখা যাবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, সালাহ উদ্দিন লাভলু, শহিদুজ্জামান সেলিম, মুক্তা হাসান, মৌসুমী, শিমুল খান, জিয়া ভিমরুল, সাদিয়া আফরীন, রেবেকাসহ অনেকে। এ ছাড়া একটি আইটেম গানে পারফর্ম করছেন আলোচিত মডেল নায়লা নাঈম।  চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। গত বছর ২০ অক্টোবর সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। রাত্রির যাত্রী সিনেমাটি প্রযোজনা করছেন ব্যাংক অব অডিও ভিজ্যুয়াল আর্টস।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top