0

hsh-1421675300রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রোগী ভর্তি করানোকে কেন্দ্র করে চিকিৎসকের উপর হামলা করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বিকেলে অভিযোগের প্রেক্ষিতে সাইফুল ইসলামকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন দাস ওই রোগীর অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি না করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। কিন্তু সাইফুল ইসলাম রোগীকে হাসপাতালে ভর্তির জন্য চাপ দিতে থাকেন। এতে ডা. মিঠুন রাজি না হওয়ায় এক পর্যায়ে তার উপর হামলা চালায় সাইফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা। এতে চিকিৎসক আহত হন। এসময় উপস্থিত লোকজন পরিস্থিতি সামাল দেন। পরে হাসপাতালের আরএমও ডা. মহসিন বিষয়টি লিখিতভাবে সদর মডেল থানাকে অবহিত করেন। এ প্রেক্ষিতে বিকেলে সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আরএমও ডা. মহসিন জানান, রাতে চিকিৎসকদের সভা আহবান করা হয়েছে। সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top