রিপোর্টার্স বিডি ডট কম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিকে ডুবন্ত নৌকা উল্লেখ করে বলেছেন, ডুবন্ত জাহাজ যখন ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। বিএনপির এখন সেই দশা হয়েছে। খালেদা জিয়ার দল এখন ভাঙনের মুখে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া এখনও ৭১এ ঘাতকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি নেতাদেরই এখন তাদের দলের প্রতি আস্থা নেই। এই অবস্থা থেকে বাঁচতে এখন তারা সরকারের যে কোনো বিষয় নিয়ে কাল্পনিক কথাবার্তা বলে নিজেদের আত্মতৃপ্তি ও নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, মিথ্যাচার করে পার পাওয়া যাবে না। বিএনপির ভেতরে ভাঙন ও নেতৃত্ব পরিবর্তনের যে সুর বাজছে তা থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও রক্ষা পাবেন না। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার সভাপতি বায়জিত আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook