0

Goyeshor-md20150716195938রিপোর্টার্স বিডি ডট কম :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।  এর আগে, গত ২৬ ডিসেম্বর সকালে রাজধানীর সিদ্বেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর দুদিন আগে ২৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  এরপর চলতি বছরের শুরুর দিকে হলতাল-অবরোধে কাঁটাতার বিছানোর একটি মামলায় তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। তবে হাইকোর্টে তিনি জামিন পান। আপিল বিভাগও সেই জামিন বহাল রাখে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top