রিপোর্টার্স বিডি ডট কম : সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা ঢাকা থেকে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিলেন। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিখোঁজ কলেজছাত্র দুজন হলেন, ঢাকার ওয়ারির ৮৪ নম্বর বনগ্রাম এলাকার সাকের ঘোষের ছেলে সোহাগ ঘোষ ও একই এলাকার সানাউল্লাহর ছেলে আবদুল্লাহ অন্তর। তারা কবি কাজী নজরুল সরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন।ঈদের ছুটিতে তারা ৬ জন মিলে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। এদিন বিকেল ৪টার দিকে বল্লাঘাট জিরো পয়েন্টে সাঁতার কাটতে নেমে স্রোতের টানে পানির নিচে তলিয়ে যান সোহাগ ও অন্তর। সোহাগ ও অন্তর সাঁতার জানতেন না বলেও জানান তিনি।সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই বলেন, সন্ধ্যা পর্যন্ত দুই কলেজ ছাত্রের কোনো খোঁজ মেলেনি। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার কাজ এখনো চলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook