ওসমানীনগর সংবাদদাতা : ওসমানীনগরে কৃষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ৭ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এর আগে কৃষকের বাড়িতে হামলা চালিয়ে আব্দুর রউফ (৫৫) ও তাঁর পুত্র শিপন মিয়া (২৫) কে আহত করেছে সংঘবদ্ধ ডাকাতদল। গত রোববার গভীর রাতে উপজেলার উমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় আব্দুর রউফ এর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা নৌকায় উঠে পালানোর চেষ্ঠাকালে ডাকাতদের নৌকাটি ডুবে যায়। এসময় ডাকাতরা পানির উপরে ভাসমান থাকা কচুরিপানার নিচে আত্মগোপন করে থাকে। ডাকাতরা কুচুরিপানার নিচে আত্মগোপনের বিষয়টি গ্রামবাসী টের পেয়ে উমরপুর, ইজলশাহসহ পাশ্ববর্তী চার গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গত সোমবার ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে কচুরীপানার মধ্যে থেকে ৭ ডাকাতকে বের করে ডাঙ্গায় নিয়ে আসেন। পরে থানায় পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আটককৃত ৭ ডাকাতকে পুলিশের কাছে সোর্পদ করেন স্থানীয় জনতা। আটককৃত ডাকাত সদস্যরা হলো, বিশ্বনাথ থানার নতুন সৎপুর গ্রামের মৃত জহুর আহমদের পুত্র আবুল হোসেন ওরুপে মোমাব্বির (৩৮), একই গ্রামের মৃত কইছ মিয়ার পুত্র নেওর মিয়া (২২), কানাইঘাট থানার নলবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র কালাম মিয়া (৪০), নবীগঞ্জ থানার বাসঘর গ্রামের কুতুব উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (৩৫), কানাইঘাট থানার মিয়াগুর গ্রামের মৃত মুবন আলীর পুত্র আশফাক উদ্দিন (২৫),বিশ্বনাথ থানার পাঠান চক গ্রামের জালাল উদ্দিনের পুত্র আলী আহমদ (২০) ও বিশ্বনাথ থানার নতুন সৎপুর গ্রামের মৃত মাজন আলীর পুত্র আমজাদ আলী (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের উমরপুর গ্রামের রোববার গভীর রাতে নৗকা যোগে এসে ডাকাতরা আব্দুর রউফের বাড়িতে উঠে প্রথমে বাড়ির গরু চুরি করে নিয়ে যাচ্ছে বলে গৃহকর্তা আব্দুর রউপ কে ডাক দেয়। এসময় গৃহকর্তা তার পুত্র শিপন কে নিয়ে দরজা খোলে বাহিরে আসা মাত্র ডাকাতরা তাদের উপর অর্তর্কিত হামলা চালায়। এসময় আব্দুর রউফের চিৎকারে বাড়ির অনান্য লোকজন ঘুম থেকে উঠে ডাকাতদের ধাওয়া করেন। এক পর্যায়ে ডাকাতরা বাড়ির সামনে রাখা তাদের ব্যবহৃত নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় গ্রামবাসী নৌকাটি ধাওয়া করে আটক করার চেষ্টা চালালে ডাকাতদল বহনকারী নৌকাটি ডুবে যায়। তাৎক্ষনিক ডাকাতরা পানির মধ্যে ভাসমান থাকা কচুরী পানার নিচে লুকিয়ে থাকে। পরবর্তীতে স্থানীয় চার গ্রামের লোকজন সংঘদ্ধ হয়ে সোমবার ভোররাত থেকে কচুরীপানায় অভিযান চালিয়ে গতকাল সকাল ৯টা পর্যন্ত ৭ ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অকিল উদ্দিন ৭ ডাকাতের আটককের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ডাকাতরা সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook