0

images4103রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেট নগরীর কুমারগাঁওয়ে বর্বরোচিত নির্যাতনে খুন হওয়া ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনের বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।  শুক্রবার সন্ধ্যার পর ছাত্রলীগের দুই কর্মীর মাধ্যমে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে রাজনদের বাাড়িতে এই উপহার পাঠান তিনি।  ঈদ উপহারের মধ্যে রয়েছে রাজনের মায়ের জন্য দুইটি শাড়ি, রাজনের ছোট ভাই সাজনের জন্য ঈদ জামা আর সেমাই, দুধ, চিনি, তেল প্রভৃতি।  এদিকে এই উপহার পেয়ে সামিউলের বাবা আজিজুর রহমান ফোন করে কান্নাভরা কন্ঠে সাংসদ কেয়া চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।  সাংসদ কেয়া চৌধুরী বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমার বাসা সেমাই রান্না করেছি। শনিবার সকালে সবাই মিলে তা খাবো। ঠিক সে সময় আমাদের ছোট্ট সাজন (সামিউলের ছোট ভাই), আজিজ ভাই আর আমার বোন লুবনাও (আজিজ সামিউলের বাবা, লুবনা মা) ঈদের সেমাই খাবে। এটা ভাবতে খুশি লাগছে।’ -


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top