0

DSC04748রিপোর্টার্স বিডি ডট কম :  সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা শনিবার বিকেলে উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির কর্তৃপক্ষ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার বিকেলে সিলেট নগরীর কাজলশাহে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী যুগলটিলা জিউ আখড়া থেকে রথযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে করে।  আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সি শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী রথযাত্রায় অংশ নেন। নির্বিঘ্নে যাতে ভক্তরা সবাই রথযাত্রায় অংশ গ্রহণ করতে পারে তার সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।DSC04768
এদিকে রথযাত্রা উপলক্ষে সিলেট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবছরের ন্যায় এবারও জগন্নাথের এ রথযাত্রা সর্বত্রভাবে উদ্যাপন করবেন ইস্কন সিলেট।  এবারের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে:
১৯ জুলাই রবিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলায় ৩টায় সেমিনার, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বিকাল ৪টায় অভিভাবক সম্মেলন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান।
২২ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলা ৩টায় প্রেরণা ফেস্টিভ্যাল, রাত ৯টায় বৈদিক নৃত্য ও নাটক।
২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান।
২৪ জুলাই শুক্রবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, বেলা ৩টায় এস এস সি পরিক্ষা-২০১৫ উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান।
২৫ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীমদ্ভাগবত প্রবচন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৬ জুলাই রবিবার দুপুর ১২টায় আলোচনা সভা, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top