রিপোর্টার্স বিডি ডট কম : সোমবার জাতীয় সংসদ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার দলের সংসদ সদস্য মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে বলেছেন, সৌদি হজ মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, ওমরাহ হজ করতে গিয়ে অনেকে সৌদি আরব থেকে যায়। যে কারণে সৌদি থেকে ওমরাহ ভিসা দেওয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়া শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্য প্রযোজ্য। ওমরাহ হজের ভিসাধারীদের দেশে ফিরে আসার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রায় নেমে এলে সৌদি আরবে ভিসা দেওয়া শুরু হবে।ভারতের সঙ্গে বাংলাদেশে এপর্যন্ত কতগুলো চুক্তি হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে ৮৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সই হয়েছে। এর মধ্যে ৫৪টি হয়েছে ২০০৯ সালের পর।সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সই হয়েছেজাতীয় পার্টির শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সম্প্রতি মানব পাচার আশঙ্কাজনক হারে বাড়ায় এবং থাইল্যান্ডে গণকবর আবিষ্কারের ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সরকার বিদেশে পাচার হওয়া মানুষকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত থাইল্যান্ড থেকে ৯২২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে ৩৫৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook