0

gowainghat photo 10-07-2015গোয়াইনঘাট প্রতিনিধি:  সিলেট জেলা ট্রাক চালক সমিতির অন্তরভুক্ত গোয়াইনঘাট উপজেলার উত্তর পূর্ব আঞ্চলিক কমিটি জাফলং ট্রাক চালক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাফলং ট্রাকচালক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ও অর্থ সম্পাদক সোহাগ আহমেদরে যৌথ পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক চালক সমিতির নব নির্বাচিত সভাপতি দিলু মিয়া। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, কার্যকারি সহ-সভাপতি আব্দুছ ছালাম, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন হিরা, জাফলং ট্রাকচালক সমিতির সাবেক সভাপতি ওস্তার আলী, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং ট্রাকচালক সমিতির সহ-সভাপতি আব্দুছ ছালাম, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য রুহুল আমিন, মোতালেব হোসেন, জামাল মিয়া প্রমূখ।  সভায় বক্তারা বলেন রমজান মাস আমাদের সংযম শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ সম্ভব। পাশাপাশি শ্রমিকদের জীবন মান্নোন্নয়নে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভার শুরুতে বর্তমান কমিটি বিগত অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব সাধারণ সভায় উত্থাপন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top