0

agnee2বিনোদন ডেস্ক :  লাকি বা আনলাকি, যেটাই ভাবা হোক ঈদে প্রেক্ষাগৃহে মূল স্রোতে মুক্তি পাচ্ছে মাত্র তিনটি ছবি। একটা সময় প্রতি ঈদে মুক্তি পেত গড়ে ৯টি ছবি। কিন্তু এবার তা নেমে দাঁড়িয়েছে মাত্র তিনে। তবে মূদ্রার উল্টো পিঠেই যেন চোখ মেলে আছে ছবিগুলোর প্রযোজক প্রতিষ্ঠানগুলো। ধারণা করা হচ্ছে কম ছবি হওয়াতে ছবিগুলোর সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটাই। এছাড়া চ্যানেল আইয়ের পর্দায় মুক্তি পাবে আরও দুটি ছবি।

অগ্নি-২: নানা বির্তক আর মান-অভিমান জড়িয়ে আছে ‘অগ্নি-২’ ছবির সঙ্গে। বেশ কিছু ধামাকার জন্ম দিয়ে আলোচনার শীর্ষে আছে এটি। প্রথমে শোনা গিয়েছিল ভারত-বাংলাদেশ মিলিয়ে ৮০০’র ওপর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে এমন আগাম বার্তার শেষ অবধি না গিয়েও বলা যায়, ছবিটি সর্বোচ্চ সংখ্যক হলেই মুক্তি পাচ্ছে। মাহিয়া মাহি ও কলকাতার ওম অভিনীত ‘অগ্নি-২’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। পরিচালনায় আছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। ঈদের পর ১৪ আগস্ট থেকে ভারত, চীন (মান্দারিন ভাষায়), হংকং, মালয়েশিয়া (মালয় ভাষায়), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে ছবিটি। ‘অগ্নি-২’তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি। এর দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।

লাভ ম্যারেজ: এ ছবির ইউনিটের সঙ্গে চলতি বছরের নিজের জন্মদিনটি কাটিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ২৮ মার্চ তার জন্মদিন। কক্সবাজারেরই হোটেল কক্সটুডেতে শ্যুটিং শেষ করে সন্ধ্যার পর ঘরোয়াভাবে জন্মদিনের আয়োজন করেছিলেন অপু বিশ্বাস ও ছবির পরিচালক শাহিন সুমনসহ এর কলাকুশলীরা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। রোমান্টিক গল্পে ছবিটি নির্মাণ হলেও এতে কমেডি, ট্র্যাজেডি, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে বিনোদনের সব সুস্থ উপকরণ থাকছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

পদ্মপাতার জল: এ ছবিটির জন্য রীতিমতো নাচ শিখেছেন বিদ্যা সিনহা মিম। এতে থাকছে তার একটি শাস্ত্রীয় নাচ। এর নির্দেশনা দিয়েছেন মুম্বাইয়ের হরিশ-প্রতাপ। আর এর দৃশ্যধারণ চলেছে টানা এক সপ্তাহ। প্রায় ৮৭ দিনের দৃশ্যধারণ হয়েছে পুরো ছবির। এরপর তো টানা চলেছে ছবিটির প্রচারণা। যার অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং এতিখানায় হাজির হয়েছেন অভিনয়শিল্পী মিম-ইমন, পরিচালক তন্ময় তানসেন ও কাহিনী-চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলী। এটি পরিচালকের প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে।

অমি ও আইসক্রিমঅলা এবং নদীজন: বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ঈদে মুক্তি পাচ্ছে দুটি ছবি। ঈদের দিন দুপুর আড়াইটায় দেখানো হবে ‘নদীজন’। শেখ জহিরুল হকের গল্প নিয়ে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। ছবিটি রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে। অন্যদিকে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিমঅলা’। এটি দেখানো হবে ঈদের পঞ্চমদিন সকাল সাড়ে ১০টায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top