রিপোর্টার্স বিডি ডট কম : জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া দু’ছাত্রের লাশ উদ্ধার। শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের স্থানীয় লোকজন বেখরার খালে একটি লাশ পানিতে ভাসতে দেখেন। লাশ দেখে তারা জাফলংয়ে থাকা সোহাগ এর আত্মিয় স্বজনদের খবর দেন। খবর পেয়ে তারা এসে সোহাগ ঘোষ এর লাশ শনাক্ত করেন। ব্যাপারে গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, সোহাগ ঘোষ এর লাশের সন্ধান ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে বুধবার বিকাল থেকে শুক্রবার দিনভর চেষ্টা চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিয়াই নদীতে নিখোঁজ আবদুল্লাহ অন্তরের লাশ উদ্ধার করা হয়। পিয়াইন নদীতে নয়াবস্তি এলাকা থেকে স্থানীয় লোকজন জাল ফেলে তার লাশ উদ্ধার করে। উল্লেখ্য, বুধবার কাজী নজরুল কলেজের ৬ ছাত্র মিলে জাফলং বেড়াতে আসে। তারা জাফলংয়ের জিরো পয়েন্টে পিয়াইন নদীতে গোসলে নামে। এসময় আবদুল্লাহ অন্তর ও সোহাগ ঘোষ স্রোতের টানে তলিয়ে যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook