0

anka383বিনোদন ডেস্ক :  প্রচণ্ড দাপুটে ছিলেন চিত্রনায়িকা ময়ূরী। সিনেমা জগতে যখন অশ্লীলতার রমরমা। তখন এই নায়িকা ছিলেন অত্যধিক দাপুটে। কিন্তু বর্তমান? বর্তমানে মোটেও ভালো নেই সেই ময়ূরী। কাজ নেই তার হাতে। তবে মাঝে কিছুদিন যাত্রাপালায় অভিনয় করেছিলেন তিনি। এখন অবশ্য পুরোদমেই বেকার এই অভিনেত্রী। বর্তমানে অনেকটা নিভৃতে জীবন-যাপন করছেন।এদিকে আবার সিনেমায় কাজ পেতে এফডিসিতেও যাতায়াত করছেন ময়ূরী। নিয়মিতই তিনি যোগাযোগ রক্ষা করছেন চলচ্চিত্র নির্মাতাদের সাথে।সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে এসেছিলেন এই অভিনেত্রী।প্রসঙ্গত, নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার।মরণ কামড়, মরণ নিশান, ইজ্জতের লড়াই, টক্কর, বোবা খুনি, আজব গজব, ডাকু ফুলান, মৃত্যুর মুখেসহ অসংখ্য আলোচিত ছবিতে অভিনয় করেছেন ময়ূরী। আর এসব ছবির প্রায় সবকটাই অশ্লীলতার দায়ে অভিযুক্ত।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top