0

Sourov-md20150716205626স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটি হওয়া সত্ত্বেও অলিম্পিক গেমসের মত বড় আসরে ক্রিকেট নেই। কিন্তু ক্রিকেটকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছেন পন্টিং, পোলক, বিয়ারলি ও গাঙ্গুলী।  অলিম্পিক গেমসে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের অন্তর্ভুক্তি চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এজন্য মেলবোর্ন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) অনুরোধও জানিয়েছেন তিনি। তার সঙ্গে একই সুরে কথা বলেছেন ইংল্যান্ডের মাইক বিয়ারলি, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ভারতের সৌরভ গাঙ্গুলী।   পন্টিং বলেন, ‘ভিন্নভাবে ক্রিকেটকে আরো জনপ্রিয় করার এটিও একটি মাধ্যম। কারণ খেলাধুলার অনত্যম শিকড় অলিম্পিক গেমস। যদি এখানে ক্রিকেটকে অর্ন্তভূক্তি করা যায়, তবে ক্রিকেটের জন্য তা ভালো হবে। এতে ক্রিকেটের উন্নতি ও জনপ্রিয়তা আরো বাড়বে।  অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি ব্যাপারে আইসিসি’র সঙ্গে আলাপআলোচনাও করবে এমসিসি। প্রাথমিকভাবে ১২ দলকে নিয়ে কোয়ালিফাইং রাউন্ড শুরুর প্রস্তাব করবে বলেও জানায় এমসিসি।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top