0
Yaba+0011

গত ১৩ মে মাছ ধরার ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

রিপোর্টার্স বিডি ডট কম : শনিবার রাত পৌনে ১২টার দিকে পতেঙ্গা সি বিচ রোডের চেকপোস্টের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন জানান।  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে দুটি মোটর সাইকেলকে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে ‘র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়ে’ পালানোর চেষ্টা করে।  “এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। এতে মোটর সাইকেলের পেছনে বসা একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”  পরে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় র‌্যাব। জাফরের দেহ তল্লাশি করে দুটি পিস্তল ও ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে মিফতা উদ্দিন জানান।     তিনি জানান, এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে গত ১৩ মে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করে র‌্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই ট্রলার ও ইয়াবা জাফরের।  পরে ওই মামলায় জাফরকে প্রধান আসামি করা হয় জানিয়ে মিফতা উদ্দিন বলেন, “সে পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক চোরা কারবারি।”


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top