নিউজ ডেস্ক :: সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সমালোচনা করেছেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা: ইমরান এইচ সরকার। একি সাথে ড. হাছানের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার দুপুরে ড. ইমরান তার ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন। সাথে এই ধরনের অসংলগ্ন বক্তব্যের জন্য সরকারের করনীয়ও উল্লেখ করেন ইমরান। হাছান মাহমুদকে মন্ত্রীত্ব দিলে এটি জাতীয় লজ্জা হবে বলে আখ্যা দিয়ে ইমরান বলেন, ‘একের পর এক তার কান্ডজ্ঞানহীন বক্তব্যে দেশের মানুষের সামগ্রিক রাজনীতিবিদদের নিয়ে মারাত্বক নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।’ রাজন হত্যায় খালেদার সম্পৃক্তা না থাকলে হাছানকে’ই গ্রেফতারের আহবান জানান ইমরান। পাঠকদের জন্য ডা: ইমরানের মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো: ‘শিশু রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দায়ী করলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। সরকারের করণীয়ঃ ১। খালেদা জিয়া দায়ী হলে দ্রুত তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। ২। খালেদা জিয়ার সম্পৃক্ততা না থাকলে হাসান মাহমুদকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা। ৩। দ্রুত হাসান মাহমুদের মানসিক সুস্থ্যতার সার্টিফিকেট নিয়ে দেশবাসীকে আস্বস্ত করা তিনি মানসিকভাবে সুস্থ্য আছেন। ৪। আওয়ামীলীগের উচিত এই পলিটিক্যাল ক্লাউন সম্বন্ধে একটা পরিস্কার স্বীদ্ধান্ত দেশবাসীকে জানানো, কেননা একের পর এক তার কান্ডজ্ঞানহীন বক্তব্যে দেশের মানুষের সামগ্রিক রাজনীতিবিদদের নিয়ে মারাত্বক নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। শোনা যাচ্ছে, ব্যবস্থা তো দুরে থাক বরং অসংলগ্ন বক্তব্যের পুরস্কারস্বরুপ তাকে মন্ত্রীত্ব দিয়ে পুরস্কৃত করার সম্ভাবনা আছে। যা কিনা হতে পারে আমাদের জাতীয় লজ্জা ছাড়া আর কিছুই না! উল্লেখ, গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ সিলেটে রাজন হত্যাকান্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘রাজন হত্যায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পৃক্ততা রয়েছে।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook