0

459_n১৩ বছরের কিশোর শেখ সামিউল আলম রাজন এর হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনের অধীনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি বরাবরে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর মাধ্যমে গত ১৪ জুলাই মঙ্গলবার সকালে স্মারকলিপি প্রদান করেছেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ৮ জুলাই সকালে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে কিশোর শেখ সামিউল আলম রাজনকে চুর সন্দেহে কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে পাষণ্ড লম্পটরা অমানসিক নির্যাতন করে হত্যা করেছে। হৃদয়হীন ওই পশুরা রাজন হত্যাকান্ডের সকল নির্যাতনের দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছে। নিষ্পাপ একটি কিশোরকে এভাবে নির্যাতন করে হত্যার এমন দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠেছে। মাত্র ১৩ বছর বয়সের এই কিশোরকে পাষণ্ডরা যে পরিমাণ নির্যাতন করেছে তা নাৎসি বাহিনীর নির্যাতনকেও হার মানিয়েছে। উক্ত ভিডিও ক্লিপটি দেখলে যে কোন লোকেরই চোখে পানি আসে। এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও জনতার হাতে আটক মুহিত ব্যতিত ভিডিও ফুটেজ দেখে নির্যাতনকারীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চোখে পড়ার মত নয়। এলাকাবাসীর দাবী রাজন হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে জালালাবাদ থানা পুলিশ। বিশ্বের চোখে পানি ঝরানো এমন নির্মম ঘটনার আসামীদের ভিডিও ফুটেজ দেখে অথবা প্রযুক্তির আশ্রয় নিয়ে চিহ্নিত করে গ্রেফতার করার জোর দাবী জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, এ হত্যা কান্ড নিয়ে গরিমসি করলে গণসংযোগ বৃদ্ধি করে সিলেটের সচেতন মহল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের উপদেষ্টা আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী, এডভোকেট মোঃ আব্দুল আহাদ, সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ আজির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী মোঃ মুরাদ আহমদ, মোঃ হেলাল আহমদ,আজমল আহমদ রুমন, মোঃ আব্দুর রব খিজির, খোকন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top