0

rijvi_ruhul_bd_kabir_63074_20150730174350রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  নাশকতার দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ফটকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।  কাশিমপুর কারাগারের জেলার মো. নাসির আহমেদ জানান, রুহুল কবির রিজভীকে মতিঝিল থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় ওই থানার দুই তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন দুপুর ১২টা থেকে ১টা ১০মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন।  প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন এবং ১৯ জানুয়ারির ঘটনায় মামলা করেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর।   গত মঙ্গলবার নাশকতার ওই দুটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top