0

Talamij-Photo-10.7.15-600x298রিপোর্টার্স বিডি ডট কম : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা (পূর্ব) এর উদ্যোগে নাস্তিক লতিফ সিদ্দিকী ও ধর্মদ্রৌহি আব্দুল গফফার চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার বাদ জুমআহ নগরীর সোবহানীঘাট ডি.ওয়াই কামিল মাদরাসা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। শাখা সভাপতি মুহাম্মদ উসমান গণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা আজির উদ্দিন পাশা, নজির আহমদ হেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, মুহাম্মদ মুহিবুর রহমান, হাফিজুর রহমান, সা’দ উদ্দিন, সুহাইল আহমদ তালুকদার, খলিলুর রহমান সুমন, সাইফুর রহমান শুভ, আব্দুল বাছিত আল হাসান, মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা নাস্তিক লতিফ সিদ্দিকী ও ধর্মদ্রৌহি আব্দুল গফফার চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অবিলম্বে তাদের শাস্তি না দিলে তালামীয কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top