0

 saranরিপোর্টার্স বিডি ডট কম :  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি প্রার্থী হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ। গত ১৫ জুলাই তিনি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।  ফজলে রাব্বী স্মরণ ইতোমধ্যে সারাদেশের মতো সিলেট বিভাগের কাউন্সিলর ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় ছাত্রলীগ নিয়ে আরও কাজ করার কথা বলেছেন তিনি।  স্মরণ বলেন, অন্যান্য সংগঠনের মতো টোকাই-মাস্তান দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব চলেনা। ছাত্রলীগের ইতিহাস জেনে ছাত্রলীগ করতে হবে। এখানে কেন্দ্রের নির্দেশ মেনেই সকল কার্যক্রম চালাতে হয়।  যাকে যে পদই দেয়া হবে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।  নিজের প্রার্থীতার ব্যাপারে স্মরণ বলেন- কেন্দ্রীয় নেতৃত্ব ও ছাত্রলীগের আদর্শের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা মনে করলে যে কোন তাকে দিতে পারেন। যে পদই দেয়া হোক দায়িত্ব মনে করে নিষ্টার সাথে কাজ করার কথা বলেন তিনি। ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের ২৮ তম সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে তিনিসহ সুনামগঞ্জ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন বলে তিনি জানান।  ফজলে রাব্বী স্মরণ ২০১০ সালে প্রথম সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এ সময় তিনি সম্মেলনের থিম সং গেয়ে সামনে চলে আসেন। কেন্দ্রীয় নেতাদের নজরে আসেন স্মরণ।  প্রথম থেকে কর্মীদের সংগঠিত করতে বিভিন্ন উপজেলায় কর্মীসভা ও মতবিনিময় করেন। এর পুরস্কার হিসেবে আবারো ২০১৪ সালে জেলা সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক পরিবারের সন্তান ফজলে রাব্বী স্মরণ এলাকায়ও বেশ পরিচিতি লাভ করেছেন। সম্মেলনকে সামনে রেখে গত সোমবার তার নিজ এলাকা দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদরুল আলম টিপুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নুর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, আতাউর রহমান, সমুজ আলী, মাওলানা আব্দুল কালাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মো. আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বরুন কান্তি দে, কামরুল ইসলাম শিপন, শাহজাহান মিয়া, রুম্মান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আল আমীন, রয়েল আহমদ, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, এমরান হোসেন, আল মাহমুদ সোহেল, জাকির হোসেন প্রমুখ।  প্রসঙ্গত, ফজলে রাব্বী স্মরণ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বর্তমান সংসদ সদস্য শাহানা রব্বানীর দ্বিকতীয় সন্তান।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top