সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবীতে বৃহত্তর কামালবাজার ছাত্র সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের কামাল বাজারে এক বিশাল মানববন্ধন এর আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক এম এ মুহিব’র সভাপতিত্বে ও সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ মোজাব্বির আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিক মিয়া, মামুনুর রশিদ জুনু, লিটন মিয়া, এম এ মান্নান, ছাদ উদ্দিন, আরব আলী, ব্যবসায়ী শামীম আহমদ, কামাল বাজার ছাত্র সংস্থার উপদেষ্টা সদস্য আরিফ আহমদ, আলী হোসেন, শহিদ মিয়া, বৃহত্তর কামাল বাজার ছাত্র সংস্থার সভাপতি ইমরান আহমদ, সাধারন সম্পাদক ও মহানগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রিপন মিয়া, অর্থ সম্পাদক রেদওয়ান হোসেন, মহানগর ফ্রেন্ডস ক্লাব’র সহ-সভাপতি জাকারিয়া আহমদ, শাহেদ মিয়া, দপ্তর সম্পাদক রুবেল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনছার আহমদ, রাবেল আহমদ, শিপন আহমদ, নাহিদ আহমদ, জুবেদ, আব্দুল হোসেন, কামাল আহমদ, শরিফ আহমদ, জাবেদ আহমদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান। বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook