বিনোদন ডেস্ক : প্রেমিকার জন্য কত কিছুই না করতে হয়। প্রেমিকা কেনাকাটা করতে গেলে ব্যাগ হাতে নিয়ে তাঁকে সাহায্য করা প্রেমিকের কর্তব্যের মধ্যেই পড়ে। সেই কর্তব্য পালন করেন ভারতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিও। আনুশকা যখন কেনাকাটার ব্যস্ত বিরাটকে তখন ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে উইলম্বডনের সময়। দুজন গিয়েছিলেন টেনিস খেলা দেখতে। সেখানে তাঁরা একসঙ্গে খেলা দেখার পর বেরিয়ে পড়েন কেনাকাটা করতে। সেখানেই আনুশকার কেনাকাটার ব্যাগ ধরে দাঁড়িয়ে ছিলেন বিরাট। আনুশকাও খুশি। হাজার হোক এমন প্রেমিক কী সহজে জুটে? (টাইমস অব ইন্ডিয়া)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook