রিপোর্টার্স বিডি ডট কম :নগরীর নয়াসড়ক এলাকায় রথযাত্রার সময় রথের চাকায় পিষ্ট হয়ে ভাতালীয়া হক মঞ্জিল নিবাসী, ঝুনু রায় (৫৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব চলাকালীন শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু করে নগরী প্রদক্ষিণ করার সময় বৃদ্ধ হটাৎ রথের চাকার নিচে পড়ে যান। পড়ে থাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেলের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে চিকিৎসাদিন রয়েছেনউল্লেখ্য,সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে। চলবে টানা নয়দিন। নয়দিনের দিন পালন করা হবে উল্টো (ফিরতি) রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয় রথযাত্রা উৎসব। এবছর দুই অমাবস্যা হওয়ায় আষাঢ় মাস মল মাস হিসেবে বিবেচিত হয়। তাই শ্রাবণ মাসে রথযাত্রা উদযাপিত হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook