0
DSC_0427-copy

নগরীর জালালাবাদে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বাসা-সিলেটের সকাল

রিপোর্টার্স বিডি ডট কম :  নগরীর জালালাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বৃটিশ পাসপোর্ট ও ৫টি বাংলাদেশী পাসপোর্ট, ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা পুড়ে গেছে বলে গৃহকর্তা ফারুক আহমদ দাবি করেছেন। অবশ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গ্যাসের লাইন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা।  ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে নগরীর জালালবাদ আবাসিক এলাকার ৩৬/৮ নং বাসার ৫ম তলা ভবনের ২য় তলার একটি ইউনিটে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। বাসার মালিক ফারুক আহমদ তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ মো: তারেকের নেতৃত্বে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে নিয়ন্ত্রণে আনতে আনতেই বাসার বিভিন্ন আসবাবপুত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বাসায় আগুন লেগেছে বিষয়টি আচঁ করতে পেরে পরিবারের সদস্যরা বাহিরে বের হলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। । সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ মো: তারেক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় বড়ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটির বাসিন্দারা। এই ঘটনায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top