নিউজ ডেস্ক::
দীর্ঘ দিন ধরে বিএনপি’র কারাবন্দি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারাগারে গুরুতর অসুস্থ বলে জানিয়েছে বিএনপি। পাশাপাশি তার শারীরিক অসুস্থতা বিবেচনায় এনে তাকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে তারা।
বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এ দাবি জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, রুহুল কবির রিজভী বরাবরই একজন অসুস্থ মানুষ। গত পাঁচ মাসের অধিক সময় কারান্তরীণ থাকার ফলে তাঁর শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে।
তিনি বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তৎকালীন বিডিআর এর গুলিতে রিজভীর পেটের নাড়ীভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অস্ত্রপাচারের সময় তাঁর খাদ্যনালীর বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। এর ফলে সেখানে মাঝে মধ্যেই এক ধরনের ব্লক তৈরী হয়, ফলে তাঁর পেটের পীড়া মারাত্মক আকার ধারণ করে।
রিপন বলেন, এছাড়াও ২০০৪ সালে সড়ক দূর্ঘটনায় তার ডান হাত ও বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। ব্যাংকক এর বামরুনগ্রাদ হাসপাতালে অস্ত্রপাচার করে তার হাত ও পায়ে মেডিকেটেড ষ্টিল প্লেট দিয়ে জোড়া লাগানো হয়। এর পর থেকে তিনি নিয়মিত বামরুনগ্রাদ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করে আসছেন।
তিনি আরও বলেন, ২০১৫ সালের ১৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় বামরুনগ্রাদ হাসপাতালে ডাক্তারের সাথে এ্যাপপয়েন্টমেন্ট থাকা সত্বেও কারান্তরীণের কারণে যথাসময়ে ব্যাংকক গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমেই অবনতির দিকে চলে যাচ্ছে। তিনি কারাগারে পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচন্ড ব্যাথার কারণে হাঁটাচলা করতে এবং ঘুমোতে পারছেন না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook