0

1. bnpনিউজ ডেস্ক::
পবিত্র রমজানের সংযমের মধ্যেও বর্তমান সরকার ‘দলীয় ভোটার বিহীন সংসদ’ সদস্যদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের (বিএনপি) নেতাকর্মীদের উপর বিশেষ করে ইফতার পার্টির মতো অরাজনৈতিক সামাজিক কর্মসূচিতে হামলা চালায় বলে অভিযোগ করেছে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সরকারের উদ্দেশে ড. আসাদুজ্জামান রিপন বলেন, আমরা বলতে চাই না এটা সরকারের একেবারে উপরমহলের সিদ্ধান্ত। অনতিবিলম্বে আপনাদের ক্যাডার বাহিনী সামলান। রোজার মাস বলে আমরা আপনাদের এ ক্যাডারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছি না। আমাদের নেতাকর্মীরা আর কতদিন সংযম দেখিয়ে যাবে তা নিয়ে আমরা সন্দিহান।

রিপন বলেন, বিগত সিটি করপোরশন নির্বাচন, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন ও বিগত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন দেশ বিদেশে কারো কাছে গ্রহনযোগ্যতা পায়নি। এসব নির্বাচনে অনিয়ম নিয়ে বিএনপিসহ বিভিন্ন সহযোগি দেশসমূহ সুষ্ঠু তদন্তের দাবি তুলেছিল। কিন্তু সরকারের আজ্ঞাবহ সেবাদাস নির্বাচন কমিশন তা করেনি। তদন্ত না করে তারা গেজেট প্রকাশ করেছে। কমিশন সরকারের সেবাদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।এ কশিশন দিয়ে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তারা সমপূর্ন ভাবে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে।

তিনি বলেন, এসব কারণে জনগণের সঙ্গে উন্নয়ন সহযোগিরাও হতাশ হয়েছে। কারন বাংলাদেশের সহযোগিতায় তাদের দেওয়া ফান্ড সেদেশের জনগণের ট্যাস্কের টাকা। সেদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়।

তিনি আরও বলেন, বিএনপি দাবি করছে সিইসি কাজী রকীব উদ্দীনসহ সকল কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিগত ৫ জানুয়ারি নির্বাচন সকল গ্রহনযোগ্যতা হারিয়েছে। ঐ নির্বাচন ছিল একটি ঘোষণা দেওয়ার নির্বাচন। সে নির্বাচনে সামরিক ফরমানের মতো অনেক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তা হয়েছে সেবাদাস সিইসি রকীব উদ্দীন নামের লোকটির প্রত্যক্ষ সহযোগিতায়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top